
ডেইলি তিতাসপোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবতীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সারে এগারোটার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ডাকবাংলো মোড় থেকে আটক করা হয়।
আটককৃত যুবতী হলো বরগুনা জেলার আমতলী উপজেলার সাকারিয়া গ্রামের মোঃ সেলিম সিকদারের মেয়ে মরিয়ম বেগম (২০)। সে বর্তমানে নারায়ণগঞ্জ জেলার নন্দলালপুর গ্রামে বসবাস করেন।
বিজয়নগর উপজেলা অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী জানান, বিজয়নগর থানার টহল পুলিশের তল্লাশিতে তিন হাজার ইয়াবা সহ মরিয়ম বেগম নামের মেয়েকে আটক করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

