৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • অপরাধ >> চট্টগ্রাম >> ব্রাহ্মণবাড়িয়া
  • ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  • ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

    Mohammad Salim Chowdhury

    ডেইলি তিতাসপোস্ট.কম: ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে রাতের প্রথম প্রহরে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ ও মারামারি হয়েছে। এতে মারাত্মকভাবে ২জন আহত হয়েছে। আহতরা হলেন ইছাপুরা ইউনিয়নের সাজু মিয়ার ছেলে বিল্লাল(৩৮), একই গ্রামের মহরম আলীর ছেলে জীবন মিয়া(১৭)।

    বিজয়নগর উপজেলা বিএনপির একাংশের সভাপতি জমির দস্তগীর জানান-প্রশাসনের সাথে প্রথম প্রহরে আমি এবং মহসীন ফুল দেই। পরবর্তীতে বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, যুবদলের নেতাকর্মীরা ফুল দিতে যায়। একই সময় মহসিন ভূঁইয়ার কর্মীরাও ফুল দিতে গেলে পরেই বাধে সংঘর্ষ ও মারামারি। এ ঘটনা কে বা কাহারা ঘটিয়েছে আমি নিশ্চিত নয়।

    বিজয়নগর উপজেলা বিএনপির অপরাংশের আহবায়ক মহসিন ভুইয়া জানান তার কর্মীরা শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধার সম্মুখীন হয় এতে করে শহীদ মিনার প্রাঙ্গনে সংঘর্ষ বাদে। ঘটনায় আমাদের ৩জন কর্মী আহত হয়। কে বা কাহারা এই সংঘর্ষ ও মারামারি সাথে জড়িত আমি সঠিক জানি না এবং এই ঘটনাকে কেন্দ্র করে তিনি অতি দ্রুত থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

    এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রওশন আলী জানান কবির গ্রুপ ও শ্যামল গ্রুপ দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স দ্রুত উপস্থিত হয়। দুপক্ষকে শান্ত করে ঘটনাস্থল সামাল দেওয়া হয় এবং ছুরিকাঘাতে আহত দুজনকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

    আরও পড়ুন

    বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স
    আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ