৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> ব্রাহ্মণবাড়িয়া
  • হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স
  • হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স

    Mohammad Salim Chowdhury

    ডেইলিতিতাসপোস্ট.কম: বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামের একটি সামজিক সংগঠন ইলিট ফোর্স। সংগঠনটি এ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের ৮ জন শিশুকে নিরাপদে তাদের বাড়িতে পরিবারের নিকট পৌঁছে দিয়েছে।

    গত সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামে ঢাকা গাজীপুর শ্রীপুরের রাজমিস্ত্রী মোঃ আলমাস মিয়ার ছেলে রাফি (১২) কে পাওয়া যায়। সে ভুলবশত এখানে চলে আসে।

    এরপর বাচ্চাটিকে নিয়ে একটি লাইভ ভিডিও করেন সাংবাদিক শামীম উসমান গণী। ঘটনাটি ফেসবুকে প্রচার হলে দেবগ্রাম ইলিট ফোর্স নামের সামাজিক সংগঠনটি খবর পেয়ে শিশুটিকে তার পরিবারের কাছে নিজে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়।

    এ সময় দেবগ্রাম ইলিট ফোর্স এর সংগঠনের প্রধান উপদেষ্টা সারিদ শাহরিয়া ও ইলিট ফোর্স এর সদস্য রায়জুল হাসন অনি বলেন, ৫ই আগস্টের পর থেকে আমরা ১৭ জন মিলে একটি কমিটি গঠন করি। এরপর থেকে ধারাবাহিকভাবে হারানো পথচারী শিশুদেরকে তাদের বাড়িতে পৌঁছে দিতে কাজ করতে থাকি। এ নিয়ে আমরা ৮ জন হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি।

    তিনি আরও জানান, প্রতিটি জেলা উপজেলায় যদি এরকম মানবিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাহলে ধারণা করা যায় হারানো পথচারী শিশুর সংখ্যা কমে যাবে।

    নিজের সন্তানকে কাছে পেয়ে আবেগে আপ্লূত হয়ে বাবা বলেন, আমার ছেলে ২ দিন নিখোঁজ ছিল। সাংবাদিক ভাইয়েরা নিউজ করার কারণে আমরা ফেসবুকে আমার সন্তানকে দেখতে পাই। আমি সকল সাংবাদিক ভাইদেরসহ যারা আমার সন্তানকে পেতে সাহায্য করেছেন সকলের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

    আরও পড়ুন

    বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
    ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ