৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • অপরাধ >> চট্টগ্রাম >> বিশেষ প্রতিবেদন >> ব্রাহ্মণবাড়িয়া
  • বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
  • বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।

    Mohammad Salim Chowdhury

    তিতাসপোস্ট.কম: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানী পণ্য জব্দ করেছে।

    ২০ জুন (শুক্রবার) ভোররাতে এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

    অভিযানে জব্দকৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে:
    মোবাইল ডিসপ্লে: ৬৩৬ পিস, ভারতীয় আইবল ক্যান্ডি: ১,১৯৫ পিস, বিভিন্ন প্রকার কসমেটিকস: ২০৮ পিস

    জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় ৪৪ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

    এছাড়াও একই দিনে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ মুকুন্দপুর বিওপি’র একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি ইস্কফ সিরাপের ১২২ বোতল জব্দ করে।

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে কোনো ধরণের চোরাচালান বা মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে ২৫ বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

    আরও পড়ুন

    বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স
    আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ