৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • রংপুর
  • শ্বশুর-শাশুড়ি মাকে সেবা করে পুরস্কার পেলেন তারা
  • শ্বশুর-শাশুড়ি মাকে সেবা করে পুরস্কার পেলেন তারা

    Mohammad Salim Chowdhury

     

    নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

    কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও মাকে সেবা করার জন্য ৩ জনকে মমতাময়ী পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড়ের প্রবীণ হিতৈষী কার্যালয়ে এ পুরস্কার প্রদান করা হয়।

    এবারের মমতাময়ী পুরস্কারপ্রাপ্তরা হলেন- বার্ধক্যে উপনীত শ্বশুর-শাশুড়িকে সেবা করার জন্য শিপ্রা রানী চক্রবর্তী, ক্যানসার আক্রান্ত শাশুড়িকে সেবা করার জন্য নাদিয়া ফারাহ ও অসুস্থ মাকে সেবা করার জন্য প্রশান্ত চন্দ্র বর্মণ। তাদের হাতে আমন্ত্রিত অতিথিরা ক্রেস্ট তুলে দেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা।’

    প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

    দিবসটি উপলক্ষে শনিবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

    আরও পড়ুন

    লালমনিরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ
    নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু অপূর্বের
    বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
    লালমনিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
    খানসামায় বেড়েই চলেছে ফেক ফেসবুক আইডি; বিভ্রান্ত হচ্ছে সাধারন মানুষ
    যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
    ভাইয়ের বিরুদ্ধে বোনের জমি দখল ও হুমকির অভিযোগ
    বিরামপুরে বিশ্ব শিশু দিবস পালিত