৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> চট্টগ্রাম >> ব্রাহ্মণবাড়িয়া
  • বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
  • বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

    Mohammad Salim Chowdhury

    তিতাসপোস্ট.কম: কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেন, একই ব্যক্তিকে বার বার প্রণোদনা দেওয়া স্বৈরাচার সরকারের বৈশিষ্ট্য, এটা চলতে দেওয়া যাবে না। বর্তমান সরকার বৈষম্যহীন সরকার। তাই এখন কৃষক ন্যায্য অধিকার পাবে। আমাদের কোন অফিসারও যদি এই কাজের সাথে জড়িত থাকে তাহলে সরাসরি আমাকে জানাবেন।

    তিনি আরো বলেন, সরকার সবচেয়ে গুরুত্বের সাথে জমিকে পরিপূর্ণ কাজে লাগানো, কৃষকের উৎপাদন বৃদ্ধি, উৎপাদিত পণ্য বাজারজাত করে কিভাবে স্বাবলম্বী করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করছে।

    ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কৃষি অফিসের আয়োজনে জনপ্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষকদের অংশগ্রহণে বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়।

    ২৫ জুন বুধবার উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এই পার্টনার কংগ্রেস সম্মেলন কৃষকদের মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান।

    উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিলক তর্মা রায় তমা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সি তোফায়েল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জায়মান জাহান, বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত।

    উপস্থিত অতিথি, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্যের সাথে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেণরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রোগ্রামের আওতায় প্রশিক্ষিত কৃষক-কৃষানীরা চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সফলতার উপর বক্তব্য রাখেন।

    আরও পড়ুন

    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
    ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স
    আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ