৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> ব্রাহ্মণবাড়িয়া
  • বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
  • বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

    Mohammad Salim Chowdhury

    ডেইলি তিতাসপোস্ট.কম: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের প্রবীন মুরব্বি শেখ শাহজাহানের (৭০) উপর সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার মুহরির বাহিনীর অতর্কিত হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

    ১৫ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা কাঞ্চনপুর মার্কেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফিরোজ মিয়া, মোঃ ইলাল মিয়া, নোয়াব মিয়া, মোঃ মহসিন মিয়া, ভুক্তভোগীর মেয়ে মোছাঃ রুজিনা আক্তার, মোছাঃ রুবিয়া বেগম ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর ইখতিয়ার মুখরি বেপরোয়া হয়ে উঠেছে। তার মত কিছু চিহ্নিত সন্ত্রাসীর জন্য দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাকে শাস্তির আওতায় এনে দ্রুত বিচারের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সত্তরোর্ধ্ব একজন বৃদ্ধ মানুষের উপর তার বাহিনী দিয়ে আক্রমণ করার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের মাধ্যমে তার শাস্তি দাবী করছি।

    ভুক্তভোগী শাহজাহান বলেন, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আমার তিন ছেলে সবাই প্রবাসে থাকে। আমি মেয়ের বাড়ি থেকে ১ লক্ষ টাকা আর স্বর্ণ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় আমাকে একা পেয়ে ইখতিয়ার বাহিনীর ৪ জন আমাকে মারধর করে। রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে।

    অভিযুক্ত ইখতিয়ার মুহরি বলেন, শেখ শাহজানের সাথে যে ঘটনা ঘটেছে তা যদি আমার কোনো লোক করে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করছি।

    আরও পড়ুন

    বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
    ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স
    আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ