
ডেইলি তিতাসপোস্ট প্রতিবেদক:
সন্দেহজনক ট্রাক আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে বোঝাই চিনির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে এবং গাড়ীতে থাকা দুইজনকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।
৭ অক্টোবর ভোরে ঢাকা সিলেট হাইওয়ে রোডে সিলেট থেকে ঢাকার দিকে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকা থেকে জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো পাবনা জেলার ভাঙ্গারিয়া গ্রামের আব্দুল মাজেদ এর ছেলে মোঃ জাকারিয়া হোসেন (২০), পাবনা ঈশ্বরদী চক আল্লাদীর শহিদুল ইসলাম এর ছেলে নাজমুল হোসেন (২৪)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক আটক করে ২৫০ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় ট্রাকে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করার সময় চিনির বৈধ কোন কাগজপত্র দিতে পারেনি। তারা ভারতীয় চিনি অবৈধ পথে দেশে এসেছে বলে তারা জানান।

