১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • ব্রাহ্মণবাড়িয়া
  • ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির কমিটি গঠন, সভাপতি জুয়েল -সম্পাদক মাসুম।
  • ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির কমিটি গঠন, সভাপতি জুয়েল -সম্পাদক মাসুম।

    Mohammad Salim Chowdhury

    সাহসিকতার সাথে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতি। কোনো সাংবাদিক পেশাগত কাজ করতে গিয়ে হেনস্থা ও লাঞ্ছনার শিকার হলে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতি তার পাশে দাঁড়াবে, তুমুল প্রতিবাদ করবে। সেই লক্ষে আজ সোমবার ( ২৯ জানুয়ারি ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সর্ব সম্মতিক্রমে আগামী তিন বছর এর জন্য ১৫ সদস্য বিশিষ্ট ২০২৪-২৬ বর্ষের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির প্রথম কার্যনির্বাহী আংশিক কমিটি গঠন করা হয়।

    এতে সভাপতি হিসেবে দৈনিক চিত্র এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. জুয়েল মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক স্বাধীন সংবাদ এর স্টাফ রিপোর্টার মো. রফিকুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন। কমিটিতে সহ-সভাপতি হিসেবে দৈনিক ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি লিয়াকত মাসুদ এবং এশিয়ান টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম প্রতিনিধি নুর মোহাম্মদ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শাহনেওয়াজ শাহ এবং দৈনিক প্রতিদিনের কাগজের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. রুবেল মিয়া নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. বাইজিদুল ইসলাম বাবুল।

    এ ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এইচ এম জাকারিয়া জাকির ( নির্বাহী সম্পাদক, জনতার খবর), আদিত্ব্য কামাল ( ভারপ্রাপ্ত সম্পাদক, জনতার খবর), জুনায়েদ হোসেন (জিটিভি ও দৈনিক ভোরের দর্পণ, আখাউড়া প্রতিনিধি), মেহেদী রহমান মোল্লা ( দৈনিক ইস্টার্ন মিডিয়া, স্টাফ রিপোর্টার), সজীব মিয়া( দৈনিক বিকাল বার্তা, বিশেষ প্রতিনিধি), এস.এম অলিউল্লাহ (দৈনিক স্বাধীন বাংলা, নবীনগর প্রতিনিধি), জমশেদ মিয়া (দৈনিক চিত্র, মোবাইল কোরেসপন্ডেন্ট) এবং খাইরুল ইসলাম সোহাগ( দৈনিক চিত্র, নাসিরনগর প্রতিনিধি)।এসময় নেতৃবৃন্দরা বলেন, বস্তুনিষ্ঠতা, সাহসিকতা ও জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতি নিপিড়ীত ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে। দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা কাজ করে যাব। উল্লেখ্য, গত ২১ এপ্রিল, ২০২৩ ইং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে প্রথম কার্যনিবাহী কমিটি গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত মোঃ জুয়েল মিয়া সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

    আরও পড়ুন

    বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
    ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স