১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> ব্রাহ্মণবাড়িয়া
  • ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে ভোটারদের মাঝে ক্ষোভ
  • ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে ভোটারদের মাঝে ক্ষোভ

    Mohammad Salim Chowdhury

    বিজয়নগর উপজেলার একটি অরক্ষিত ভোট কেন্দ্র স্থানান্তরিত করার জন্য এলাকাবাসী বার বার দাবী করেও কোন সুফল না পাওয়ার অভিযোগ উঠেছে।

    ঘটনাটি বিজয়নগর উপজেলার ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘনশ্যামপুর দারুলউলুম মাদ্রাসার ভোট কেন্দ্রকে নিয়ে। এই বিষয়ে এলাকাবাসীর পক্ষে উক্ত ওয়ার্ডের ভোটার মৃত সিদ্দিকুর রহমান ভূঁইয়ার ছেলে শাহ আলম ভূঁইয়া উপজেলা নির্বাচন অফিসারের বরাবর গত ৩১ জানুয়ারী একটি লিখিত আবেদন করেন। আবেদনকারী শাহ আলম ভূঁইয়া জানান, অতীতে ৭নং ওয়ার্ডে কোন সরকারি প্রতিষ্ঠান না থাকায় মাদ্রাসাতে অরক্ষিত অবস্থায় ভোটগ্রহণ সম্পন্ন হতো। কিন্তু ঘনশ্যামপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের স্থাপনের পর থেকে বারবার আমিসহ অনেকেই আবেদন করে আসছি অরক্ষিত ঝুঁকিপূর্ণ মাদ্রাসা কেন্দ্রটি সরকারি প্রতিষ্ঠানের স্থায়ীভাবে স্থানান্তরিত করার জন্য। কিন্তু আমাদের বারবার আবেদনের কতৃপক্ষ কোন প্রকার ব্যবস্থা গ্রহন করছে না।

    তিনি আরো বলেন, উক্ত ওয়ার্ডের একপ্রান্তে মাদ্রাসা কেন্দ্রটি অবস্থিত হওয়ায় অপর প্রান্ত থেকে ভোটার উপস্থিত হতে কষ্টসাধ্য ব্যাপার। অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উক্ত ওয়ার্ডের মধ্যে প্রান্তে উপস্থিত। ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে কেন্দ্রটি স্থানান্তরিত হলে নিরাপত্তার নিশ্চয়তার পাশাপাশি ওয়ার্ডের সব জায়গার ভোটার উপস্থিত সুবিধাজনক হবে। ৮নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া জানান, যখন কোন উপায় ছিলনা তখন অস্থায়ী, অরক্ষিত প্রতিষ্ঠানে ভোটগ্রহণের কার্যক্রম পরিচালিত হতো। এই প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকাই ভোট গ্রহনে বিরম্বনা, ভোটারদের হয়রানি ও নিরাপত্তার চরম আশংকাজনক অবস্থায় ভোট গ্রহন সম্পন্ন করতে হয়। যেহেতু এই ওয়ার্ডে সরকারি একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে তাই অরক্ষিত জায়গা থেকে সরকারি প্রতিষ্ঠানে ভোট কেন্দ্রটি স্থানান্তরিত করলে নিরাপত্তার সাথে ভোট গ্রহণ সম্ভব। স্থানীয় সাধারণ ভোটারদের পক্ষ থেকে বারবার আবেদন করেও ভোটকেন্দ্রটি স্থায়ীভাবে স্থানান্তরিত কেন করা যাচ্ছে না সেটা আমার বোধগম্য নয়।

    বিজয়নগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম আবেদনটি গ্রহনের বিষয়ে সততা নিশ্চিত করে জানান, এই বিষয়ে ৫ সদস্য একটি কমিটি রয়েছে। আবেদনটি যাচাই-বাছাই করে উক্ত কমিটি সিদ্ধান্ত গ্রহন করবে। অতিতে কেন্দ্র পরিবর্তনের জন্য আরো আবেদন দিলেও তখন কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্র স্থানান্তরের বিষয়টি নিয়ে পক্ষ বিপক্ষ মত রয়েছে। তাই চাইলেও তারাহুরো করে সিদ্ধান্ত গ্রহন করা সম্ভব না।

    আরও পড়ুন

    বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
    ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স