১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> প্রচ্ছদ >> বিনোদন >> ব্রাহ্মণবাড়িয়া
  • গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর গণসংবর্ধনা উপলক্ষে উপজেলা জুড়ে চলছে উৎসব
  • গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর গণসংবর্ধনা উপলক্ষে উপজেলা জুড়ে চলছে উৎসব

    Mohammad Salim Chowdhury

    তিতাসপোস্ট.কম: ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনে এই প্রথম একজন পূর্ণমন্ত্রী পেল। এর আগে এই আসনে একজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী হয়েছিল। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী পদে মনোনীত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া তথা বিজয়নগরবাসী অনেক আনন্দিত।

    আগামীকাল, ২ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে বিজয়নগর আসছেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ উপলক্ষে মন্ত্রীকে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক গণসংবর্ধণা প্রদান করা হবে। গণসংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন দেশ বরেণ্য বাউল শিল্পি সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও কণ্ঠশিল্পী ডাঃ ঝিনুক সহ দেশের নামীদামী শিল্পীরা।

    মন্ত্রী আগমনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। গণসংবর্ধনায় উপস্থিত হওয়ার বিষয়ে মন্ত্রী ইতোমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানিয়েছেন উপজেলার ইতিহাসে এই প্রথম দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী আগমণ করবেন। বিজয়নগর উপজেলায় মন্ত্রীর আগমণকে উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সরকারের গোয়েন্দা বিভাগ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও প্রস্তুতির সকল বিষয়ে নিরাপত্তাজনিত আগাম বাড়তি সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম।

    সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর নিকট এলাকার পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক দাবী উত্তাপিত করা হবে বলে জানা গেছে।

    আরও পড়ুন

    বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
    ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স