
ডেইলিতিতাসপোস্ট.কম:জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যালী, উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই, বুধবার সকাল ১১টায় “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে মডেল মসজিদের সামনের পুকুরে মাছের পোনা মাছ অবমুক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন এর সঞ্চালনায় ও উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জায়মান জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা ও সংরক্ষণ, জেলেদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, প্রদর্শনী খামার স্থাপন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ, জলাশয়ে অবৈধ জাল ও অবকাঠামো উচ্ছেদ ও শাস্তিমূলক ব্যবস্থ্য গ্রহণ ইত্যাদি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে পরিবেশ-বান্ধব উৎপাদন ব্যবস্থাপনা, সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ ও বৈচিত্রকরণ, মা মাছের সুরক্ষা প্রদান কার্যক্রম জোরদার করতে হবে। মুক্ত জলাশয়ে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ মৎস আহরণের প্রতিবন্ধকতা অপসারণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল হক, বিজয়নগর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা আক্তার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোখলেছুর রহমান লিটন, উপজেলা কৃষি অফিসার সাব্বির আহাম্মেদ, পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবির উদ্দীন ভূইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হৃদয় আহমেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

