১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • অপরাধ >> চট্টগ্রাম >> ব্রাহ্মণবাড়িয়া
  • বিজয়নগরে পুলিশের পরকীয়ায় বাঁধা দেওয়ায় সাংবাদিক জেলে
  • বিজয়নগরে পুলিশের পরকীয়ায় বাঁধা দেওয়ায় সাংবাদিক জেলে

    Mohammad Salim Chowdhury

    তিতাসপোস্ট প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক প্রবাসীর স্ত্রীর সাথে বিজয়নগর থানার এএসআই আব্দুল করিমের পরকীয়া প্রেমের অভিযোগ উঠেছে। পরকিয়া প্রেমের বাঁধা দেওয়ার সাংবাদিক এস এম গোলাম কিবরিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠানো হয়েছে বলে পরিবারের অভিযোগ।

    উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী গোলাম মোস্তাফা বাবুলের স্ত্রী রোমা আক্তারের সাথে দীর্ঘদিন যাবৎ বিজয়নগর থানার এএসআই আব্দুল করিমের অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। হঠাৎ তাদের এই পরকীয়া প্রেমের অশালীন হোয়াটসঅ্যাপ চ্যাট ও কল হিস্টোরি সাংবাদিক গোলাম কিবরিয়ার হাতে চলে আসে।

    হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যায়,

    রোমা আক্তারঃ কি

    এএসআই করিমঃ কল দাও

    রোমাঃ কেন

    করিমঃ দেখব

    রোমাঃ এত দেখো মন ভরে না

    করিম:- না

    রোমাঃ- এখন সমস্যা

    করিমঃ- কি সমস্যা, কি হলো”

    এগুলো একদিন রাত ১ টা ৪০ মিনিটের কথোপকথন।  তাছাড়া বিভিন্ন সময়ের বিভিন্ন আপত্তিকর মেসেজ রয়েছে।

    ফাঁস হওয়া কল লিস্টে দেখা যায়, একদিন রাত ১২ টা ৪৩ থেকে ২ টা ৭ মিনিট  পর্যন্ত  ৪ বারে ভিডিও কলে ৯১ মিনিট। আরেকদিন রাত ১১ টা ৪১ থেকে ২ টা ৩৯ মিনিট পর্যন্ত ৫ বারে ভিডিও কলে ৮৭ মিনিট। আরেকদিন রাত ১২ টা ৪৩ থেকে ১১ টা ১৯ মিনিট পর্যন্ত ৩ বারে ভিডিও কলে ৭১ মিনিট কথা বলেন।

    তাছাড়া দুই জনের মধ্যে বিভিন্ন সময় অডিও ভিডিও কল সহ বিভিন্ন ব্যক্তিগত ছবি আদান প্রদানের তথ্য দেখা যায়।

    জানা যায়, রোমা আক্তার দুই সন্তানের জননী। তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে। এই সুযোগে বিজয়নগর থানার এএসআই আব্দুল করিম তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে তাদের এই পরকীয়া সম্পর্ক জানাজানি হয়ে গেলে রোমা আক্তারের দেবর সাংবাদিক গোলাম কিবরিয়া দুজনকেই বারণ করে। সাংবাদিক গোলাম কিবরিয়া তাদের অবৈধ সম্পর্কের পথের কাটাঁ হওয়ায় ঘটে তুলকালাম কাণ্ড। এএসআই আব্দুল করিম রোমা আক্তারকে দিয়ে একটি মিথ্যা ও বানোয়াট নারী নির্যাতনের মামলা দায়ের করায়।

    গত ৫ অক্টোবর রাতে এই মামলায় এ এস আই আব্দুল করিম, এস আই ইউনূস কে নিয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া কে বাড়ি থেকে ধরে নিয়ে আসে।

    সাংবাদিক গোলাম কিবরিয়ার পরিবারের দাবী তাদের বেপরোয়া পুত্রবধু রোমার পুলিশ অফিসার আব্দুল করিমের সাথে ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলা ও অনৈতিক সম্পর্কের মাঝে বাঁধার কারনেই পুলিশ অফিসার আব্দুল করিমের পরামর্শে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে প্রবাসীর স্ত্রী রোমা আক্তার জানান, আমি আমার সন্তানকে শাসন করার পর আমার শাশুড়ি ও কিবরিয়া আমাকে নির্যাতন করে। এ বিষয়টি আমার স্বামীকে জানালে তিনি থানায় অভিযোগ করতে বলেন। আমি থানার অভিযোগ করার পর করিম স্যার তদন্ত করতে যায়। তখন থেকে স্যারের সাথে মাঝে মধ্যে কথা হতো। এর বাহিরে আমাদের মধ্যে কিছু নেই।

    এএসআই আব্দুল করিমের সাথে সারারাত ঘণ্টার পর ঘণ্টা ভিডিও কলে কথা বলার ব্যাপারে তিনি বলেন, রাতে আমাকে মারার জন্য আমার শাশুড়ি ও কিবরিয়া দরজায় ধাক্কাধাক্কি করলে আমি করিম স্যারকে ভিডিও কলে দেখিয়েছি। করিম স্যারের সাথে পরকীয়ার কথা মিথ্যা।

    অভিযুক্ত এএসআই আব্দুল করিম বলেন, একটা অভিযোগের ব্যাপারে তাদের বাড়িতে গিয়েছিলাম। রোমা আক্তারের সাথে একদিন কথা হয়েছিল। তবে রোমা আক্তারের সাথে পরকীয়া প্রেমের বিষয়টি তিনি অস্বীকার করেন।

    আরও পড়ুন

    বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
    ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স