
তিতাসপোস্ট.কম: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নে ৩১ জন গ্রাম পুলিশকে দ্বিতীয় পর্যায়ে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দেওয়া বাই সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক।
বাই সাইকেল পাওয়া একাধিক গ্রাম পুলিশ সদস্য জানান, এই সাইকেল প্রাপ্তির কারনে আমাদের গ্রাম পুলিশের কাজ আরো গতিশীল হবে। সময় বাচঁবে এবং ইউনিয়ন পরিষদের সব তথ্য আমরা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারব।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক জানান, স্থানীয় সরকার বিভাগের বরাদ্দকৃত এবং জেলা প্রশাসক স্যারের মাধ্যমে বিজয়নগর উপজেলার নারী পুরুষ গ্রাম পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম গতিশীল করা এবং উৎসাহ প্রদান করা লক্ষ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। তারা এই প্রাপ্তির মাধ্যমে ইউনিয়ন পরিষদের যে কোন কাজের পাশাপাশি জন্ম নিবন্ধন, বাল্য বিবাহ প্রতিরোধ ও বিভিন্ন অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করতে পারবে।

