১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> প্রচ্ছদ >> ব্রাহ্মণবাড়িয়া >> স্বাস্থ্য
  • বিজয়নগর উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচীর অধীনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
  • বিজয়নগর উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচীর অধীনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

    Mohammad Salim Chowdhury

    ডেইলিতিতাসপোস্ট.কম: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন চম্পকনগর ইউনিয়নে পল্লী মঙ্গল কর্ম সূচীর (পিএমকে) অধীনে প্রায় ৫০০ শত পুরুষ মহিলাকে বিনা মূল্যে চক্ষু, মেডিসিন ও গাইনী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

    সোমবার (২৩ এপ্রিল) সকাল ০৯.০০ টা থেকে শুরু করে বিকাল ০৩.০০ টা পর্যন্ত  এ সেবা দেওয়া হয়। ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লীমঙ্গল কর্ম সূচীর চম্পকনগর শাখার ব্যবস্থাপক মো: বেলায়েত হোসেন।

    উক্ত ফ্রি চিকিৎসা সেবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৪ নং চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্ম সূচীর সহকারি পরিচালক সঞ্জয় কুমার বর্ধন, সহকারী প্রোগ্রাম ম্যানেজার (পিএমকে) মো: শফিকুল ইসলাম, এবং স্থানীয় মেম্বার মো: নুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন চক্ষু ডাক্তার মো: মনিরুজ্জামান (পিএমকে), মেডিসিন ডাক্তার মো: মোহিত সরকার (পিএমকে) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী বিভাগের ডাক্তার ফারহানা ওলিজা। তাছাড়াও পল্লী মঙ্গল কর্ম সূচীর আমতলী শাখার ব্যস্থাপক ধনি রাম রায়, জোনাল একাউনটেন্ট সেলিম রেজা এবং  বাড়ীওয়ালা মো: মমশাদ চৌধুরী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

    বিশেষ অতিথি  সহকারি পরিচালক সঞ্জয় কুমার বর্ধন বলেন মানুষের সেবা করতে পারা মহৎ কাজ। যার জন্যই গ্রামের অসহায় রোগীদের খোঁজ নিয়ে এ চিকিৎসার আয়োজন করা হয়েছে। বিনামূল্যে এ সব অসহায় রোগীরা যথাযথ সেবা পেয়েছেন। এ ধরণের সেবা পল্লী মঙ্গল কর্ম সূচীর আওতায় প্রতিবছর অব্যাহত থাকবে।

    আরও পড়ুন

    বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
    ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স