
তিতাসপোস্ট.কম: বিজয়নগর উপজেলার কাছিমপুর মোড়ের একটি দোকান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই। ব্যাবসায়ী ও এলাকাবাসীর দাবী আট লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মার্চ) রাত আনুমানিক ০১.০০ টায় বিজয়নগর উপজেলার মিরাশানী বাজারের উত্তরে কাছিমপুর মোড়ে মো: জামাল আহমেদের মালিকানাধীন লিজা ষ্টোর নামে একটি দোকানে আগুন লেগে পুরে প্রায় আট লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী এসে আগুন নিভানোর চেষ্ঠা করে এবং দোকানের সাটার ভেঙ্গে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামাল আহমেদ একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য (সার্জেন্ট)। তাঁর দোকানে একটি ফ্রিজ, একটি কফির মেশিন ও অন্যান্য মুদি মালামাল ছিল। তিনি কান্না জড়িত কন্ঠে জানান, আমি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এ বিষয়ে বিজয়নগর থানায় একটি সাধারণ ডয়েরি করা হয় যার নং -৭৫২ তারিখ ১৬/০৩/২০২৪। বিজয়রনগর থানার এসআই মো: গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

