১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • সংসদ থেকে পদত্যাগের সিদ্বান্ত এখনও হয়নি”-লালমনিরহাটে জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি
  • সংসদ থেকে পদত্যাগের সিদ্বান্ত এখনও হয়নি”-লালমনিরহাটে জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি

    Mohammad Salim Chowdhury

    মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি:

    শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাটে সরকারী সফরে আসেন।

    এ সময় তিনি লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “নির্বাচন বর্জন ও সংসদ থেকে পদত্যাগ নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলার সময় হয়নি। এটি একটি গুরুত্বপূর্ন সিদ্বান্ত। রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে এবং ভোটার ও সাধারণ জনগনের সাথে কথা বলে এ ব্যাপারে সিদ্বান্ত নিতে হবে। সামনের দিনে রাজনীতিতে অনেক টানা পোড়েন ও উত্থান পতন রয়েছে।”

    সংসদ বর্জন প্রসঙ্গে তিনি আরও বলেন, “সংসদ থেকে বের হওয়ার কোন সিদ্বান্ত এখনও হয়নি। তবে প্রতিকী ভাবে কোন সময় সংসদ বর্জনের প্রশ্ন আসলে সে সময় পরিস্থিতি পরিবেশ বুঝে সেটা করা হবে।”

    এছাড়া তিনি আরও বলেন, “জাতীয় পার্টি মহাজোট থেকে বের হয়ে এলেও সংসদে প্রতিনিধিত্ব করবে। কারণ সংসদের মাধ্যমে জনগনের অধিকার নিয়ে কথা বলা যায়। মানুষ জানতে পারে তাদের অধিকার নিয়ে, দাবী দাওয়া নিয়ে সংসদে কথা হচ্ছে।”

    এ সময় লালমনিরহাট সার্কিট হাউস হলরুমে তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে লালমনিরহাট জেলা সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

    আরও পড়ুন

    ময়মনসিংহে বিশিষ্টজনদের সাথে জাতীয় সরকার-দ্বিকক্ষ সংসদ বিষয়ক মতবিনিময়
    ময়মনসিংহে বিশিষ্টজনদের সাথে জাতীয় সরকার-দ্বিকক্ষ সংসদ বিষয়ক মতবিনিময়
    সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নে জনপ্রতিনিধিদের গুরুত্ব অনেক বেশি- মজিবর রহমান মজনু
    সিংড়ায় রিক্সা ভাড়া না দিয়ে চালকের শ্যালকে পিটিয়ে আহত”
    ঝালকাঠিতে শালিসিতে ডেকে নিয়ে নারীসহ চারজনকে পেটানোর অভিযোগ