১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনামঃ
বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ” বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ। ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ বিজয়নগরে রাত হলেই শুরু হয় ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> ব্রাহ্মণবাড়িয়া
  • ১০ম গ্রেডের দাবীতে বিজয়নগরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি
  • ১০ম গ্রেডের দাবীতে বিজয়নগরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

    Mohammad Salim Chowdhury

    তিতাসপোস্ট.কম:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে “শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করার দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    ০২ অক্টোবর বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করেন।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক বা সমমান, বেতন গ্রেড দশম। নার্সদের নিয়োগ পদে যোগ্যতা: এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), বেতন গ্রেড ১০ম। উপ-সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা: এসএসসি (৪ বছর কৃষি ডিপ্লোমা), বেতন গ্রেড ১০ম। ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা আগে ছিল এইচএসসি বর্তমানে স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম (প্রস্তাবিত) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড দশম। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম ও ৯ম। এছাড়া একই ক্যারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক (দ্বিতীয় শ্রেণি), দেড় বছরের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড), বেতন গ্রেড ১০ম’। অতচ শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সূতিকাগার কান্ডারী। কিন্তু তাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদমর্যাদা রেখে বাংলাদেশে শিক্ষার ফাউন্ডেশন তৈরি সম্ভব না। তাই শিক্ষার মানোন্নয়ন প্রাথমিক শিক্ষকদের মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির জন্য ১০ গ্রেডের বিকল্প নেই।

    মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এবিএম মোর্শেদ কামাল এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু হানিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবউল্লাহ সরকার, সহকারী শিক্ষক সমাজের সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শিব্বির মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল রহমান রিফাত, আল মামুন রমজান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম ভূঁইয়া, সহকারী শিক্ষক সমাজের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সজিব, মোঃ সজিব উল্লাহ খাঁন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান রাকিব, আপ্যায়ন সম্পাদক মুক্তা বেগম পপি, স্কাউট সম্পাদক মোঃ শহিদুল ইসলাম জাবেদ ও নিপ্পন ভৌমিক।

    এসময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ, মোঃ শামসুল ইসলাম, মোঃ শাহীন উদ্দিন, মোঃ সারোয়ার রহমান, মোঃ মুজিবুর রহমান, আব্দুল হামিদ, শিক্ষক সমাজের মোঃ মাসুদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা, শিক্ষক নেতা শরিফ আহমেদ, নাজমুন নাহার, তোফাজ্জল হক খাঁন, এহসানুল হক সাগর, মতিউর রহমান, আলা উদ্দিন, মোঃ খায়রুল আলম সহ কয়েকশত শিক্ষক উপস্থিত ছিল।

    আরও পড়ুন

    বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত
    “ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিল পুলিশ! এসআই অলিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ”
    বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ।
    ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
    শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন
    তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবতী আটক
    হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ইলিট ফোর্স