
তিতাসপোস্ট.কম: বিজয়নগর উপজেলার উথারিয়া পাড়ার মোড়ের একটি দোকান ভাংচুর ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায় দুবৃত্তরা। ভুক্তভোগীর ছোট ভাইয়ের সাথে বিরোধ করে বড় ভাইয়ের দোকনে এসে হামলা, প্রায় আটার লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগীর। এ বিষয়ে বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
সোমবার (০১ এপ্রিল) বিকাল আনুমানিক ০৫.৩০ টায় বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়া পাড়ার মোড়ে মো: সমুজ আলীর মালিকানাধীন ভাই ভাই ষ্টোর নামে একটি দোকানে ১৫/২০ জন লোক এসে হামলা করে দোকান ভাংচুর করে এবং দোকানের মালামালসহ ক্যাশ বাক্সে থাকা নগদ ৯৫ হাজার টাকা নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমুজ আলী জানান তাঁর দোকানে আসন্ন রমজানের ঈদ উপলক্ষে বিভিন্ন আইটেমের মালামাল ও অন্যান্য মুদি মালামাল ছিল। তিনি কান্না জড়িত কন্ঠে জানান, আমি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এ বিষয়ে বিজয়নগর থানায় ০৮ জনকে প্রধান আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়। ০১/০৪/২০২৪। বিজয়রনগর থানার এসআই মো: জাহাঙ্গির ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরের ও লুটপাটের বিষয়টি নিশ্চিত করেন।

